গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেনে শতাধিক।

মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে বিআরটিসি কাউন্টারের পাশের ৭ তলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনো সকল নিহতদের বিস্তারিত পরিচয় মেলেনি। তবে যাদের পরিচয় মিলেছে, তাদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিক্যাল কলেজ ও আশপাশ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিস্ফোরণে দু’টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ