গুলিস্তানে সময় পরিবহনের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপি ডাকা অবরোধের আগের রাতে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে সময় পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া নয়টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত সাড়ে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মী আনোয়ার ইসলাম দোলন। তিনি জানান, গুলিস্তানে সময় পরিবহণের একটি বাসে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ৯টা ২১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্য পৌঁছে কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জনতার আওয়াজ/আ আ