গুলিস্তান হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্তরা দোকান পাননি, আশ্বাসেই ১৮ বছর পার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গুলিস্তান হকার্স মার্কেটের ক্ষতিগ্রস্তরা দোকান পাননি, আশ্বাসেই ১৮ বছর পার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৮, ২০২৩ ৯:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

 

বঙ্গবাজারের মতোই ভয়াবহ আগুনে ১৮ বছর আগে পুড়ে গিয়েছিল রাজধানীর গুলিস্তানের পুরান বাজার হকার্স মার্কেট। ২০০৪ সালের নভেম্বর মাসের সেই অগ্নিকাণ্ডে জীবিকার সম্বল হারিয়েছিলেন ওই মার্কেটের (বিপণিবিতান) ১ হাজার ৬৪৬ জন ব্যবসায়ী। তখন সিটি করপোরেশন থেকে ব্যবসায়ীদের আশ্বাস দেওয়া হয়েছিল, টিনের তৈরি দ্বিতল ওই পোড়া মার্কেটের জায়গায় ১২ তলা ভবন নির্মাণ করে দোকান বরাদ্দ দেওয়া হবে। এ জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে কিস্তিতে প্রায় ৫০ কোটি টাকা তোলা হয়েছিল।

টিনের তৈরি দ্বিতল পুরান বাজার হকার্স মার্কেটে (মূলত পোশাক বিক্রি হতো) অগ্নিকাণ্ডের ১৮ বছর পরও নতুন মার্কেট ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। গত প্রায় দুই দশকে সেখানে মাত্র চারটি তলার নির্মাণকাজ শেষ হয়েছে। পুরো ১২ তলা ভবনের নির্মাণকাজ শেষ হতে আর কত বছর লাগবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তখন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন ছিল। মেয়রের দায়িত্বে ছিলেন বিএনপির নেতা সাদেক হোসেন খোকা। অগ্নিকাণ্ডের পর ব্যবসায়ীরা নাশকতার অভিযোগ করেছিলেন।

পুরান বাজার হকার্স মার্কেটের যে জায়গায় নতুন ভবন হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে গুলিস্তান ট্রেড সেন্টার। তবে স্থানীয় জনগণের কাছে এটি পোড়া মার্কেট নামেই পরিচিত। জায়গাটি গুলিস্তানের গোলাপ শাহ মাজারের দক্ষিণ–পূর্ব পাশে। এই জমির বর্তমান মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ক্ষতিগ্রস্ত দোকানিদের থেকে প্রথমে টাকা তুলেছিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ