গোপালগঞ্জে আহত নেতার খোঁজ নিলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির এক নেতাকে মারধর করেছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল বশার হাওলাদার বাচ্চু (৫০) নামে ওই নেতা এখন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।
আহত ওই নেতার খোঁজ নিয়ে পাশে দাঁড়িয়েছে বিএনপি। আজ সোমবার গোপালগঞ্জে তাকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এসময় সাথে ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর। নেতৃদ্বয় বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু হাওলাদারের শারীরিক খোঁজ খবর নেন এবং যেকোনো সময় পাশে থাকার আশ্বাস দেন।
জনতার আওয়াজ/আ আ