গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে চার আ’লীগ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে স্থানীয় আওয়ামী লীগের চার নেতা পদত্যাগ করেছেন। আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শুখ হরণ বিশ্বাস। এ সময় অপর তিন নেতা দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও বৃক্ষ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাবু সরকার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জেলহক শিকদার এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতারা জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তাদের নীতি ও আদর্শের মিল না থাকায় তারা আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। এতে বলা হয়, ‘আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’
জনতার আওয়াজ/আ আ