গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে হামলায় ‘ব্লকেড কর্মসূচিতে’ উত্তাল সিলেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট।সিলেট বিভাগের ভ্রমণ প্যাকেজ

বুধবার (১৬ জুলাই) ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে তারা সড়কে আগুন জ্বালিয়ে এই ব্লকেড কর্মসূচি প্রদর্শন করেন।

কর্মসূচির শুরুতে নেতৃবৃন্দরা নগরীর চৌহাট্টায় এনসিপির নেতাকর্মীরা ‘মুজিববাদ, মুর্দাবাদ’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগান শ্লোগানে দিতে থাকেন। পরবর্তীতে তারা রাস্তায় কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি দেন। এসময় গুরুত্বপূর্ণ চৌহাট্টা পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দরা মিছিল সহকারে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল চত্ত্বরের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী ছাত্র ও যুব জনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা। আধা ঘণ্টা পরে এনসিপির আহ্বানে মহাসড়ক থেকে এই ব্লকেড তুলে নেওয়া হয়।সিলেট বিভাগের ভ্রমণ প্যাকেজ

এসময় বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ