গোবিন্দগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি: আহত ৫০ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোবিন্দগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি: আহত ৫০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:১৮ পূর্বাহ্ণ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদসহ অন্তত ১২ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পরে লাঠিচার্জে আরও ৪০-৪৫ জনের মতো আহত হয়।

আজ বুধবার (২৪ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপির নেতা কর্মীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর পুলিশ বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়।

পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোপকারীরা মিছিল নিয়ে সামনে দিকে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে বিএনপির অন্তত ১২ নেতা কর্মী আহত হন।

পুলিশের গুলিতে ১২ জন গুলিবিদ্ধসহ ৪০-৫০ জন আহতের বিষয়টি নিশ্চিত করছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‘বিএনপির সমাবেশ শান্তিপূর্ণই ছিল। সমাবেশ শেষের দিকে হঠাৎ করে মিছিল থেকে পুলিশের উপরে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে করে আমাদের ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ