গোলাপগঞ্জে উত্তর বাদেপাশায় বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে উত্তর বাদেপাশায় বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাগলা শাহী ঈদগাহ বাজারে উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মহি উদ্দিন রিবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুব দলের সাবেক সভাপতি ইকবাল হোসেন সুমন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাহেদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাসেল আহমদ নজির, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজাদ আহমদ লেইছ প্রমুখ।

এছাড়া বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ