গোলাপগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৮, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৮, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বান্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে তিনি গোলাপগঞ্জ উপজেলার বন্যা কবলিত বাদেপাশা ইউনিয়ন পরিদর্শন করেন। বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার থেকে তিনি নৌকায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। পরে ইউনিয়ের বাগলা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

এসময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মানসুর আহমদ, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ আহমদ, সাবেক চেয়ারম্যান মোস্তক আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ