গোলাপগঞ্জে ড. এনামুল হক চৌধুরীর পক্ষে শারদ বস্ত্র বিতরণ অব্যাহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে ড. এনামুল হক চৌধুরীর পক্ষে শারদ বস্ত্র বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদ বস্ত্র উপহার বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ফুলসাইন্দ ও মোল্লাগ্রামসহ পৃথক স্থানে পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পুজা শারদ বস্ত্র পুজা উপহার বিতরণ করা হয়।

ফুলসাইন্দ দাসপাড়া সার্বজনীন দুর্গাপূজার মন্ডপে শারদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন। মন্ডপের সভাপতি তপন দাসের সভাপতিত্বে ও বিএনপি নেতা মিনহাজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সিলেট মহানগর হিন্দু পরিষদের সভাপতি রজত চক্রবর্তী, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আশফাক আহমেদ চৌধুরী প্রমূখ।

মোল্লাগ্রাম পূজামন্ডপে শারদ বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ। ফুলবাড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দ, সিলেট মহানগর হিন্দু পরিষদের সভাপতি রজত চক্রবর্তী ও গোলাপগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি অনিল পাল প্রমূখ।

পৃথক অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ