গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৪, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের বিশেষ টিমের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার সমূহ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২শ’ টি অসহায় পরিবারের মধ্যে এ উপহার সমূহ বন্টন করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য সেলিম আহমদের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল পরিত্রান তালুকদার।
তিনি বলেন, পুলিশ বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা দূর্যোগে এগিয়ে এসেছে, যার একটুও ব্যতিক্রম হয়নি সিলেটের এবারের বন্যায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ত্রাণ সামগ্রী প্রদান ও বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়িঘর পূনর্বাসন অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ।
ত্রান বিতরণকালে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার।
উপস্থিত ছিলেন- ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হুমায়ুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আহমদ, সাজু আহমদ, মুক্তা আহমদ, জাবেদ আহমদ, আলম আহমদ, জামাল উদ্দিন প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় ও নগর গ্রামের অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পাঠানো এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ