গোলাপগঞ্জে প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী সংবর্ধিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে লেখক ও প্রবাসী সাংবাদিক, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইব্রাহিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন বাংলাদেশ (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সাদেক আহমদ, গোলাপগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি সামিল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী আলী আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ পারভেজ আহমদ, সাংবাদিক চেরাগ আলী, আব্বাস উদ্দিন, আব্দুল আজিজ, কে এম আব্দুল্লাহ, মো: শাহ আলম, খন্দকার বদরুল আলম, ফখরুল ইসলাম শাকিল, দেলোয়ার হোসেন মাহমুদ, সুলতান মাহমুদ, ডি এইচ মান্না, রিমন আহমদ, হাবিবুর রহমান, জাবেদ আহমদ, আফসর আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ