গোলাপগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (২৭) জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোনার শেখপাড়া গ্রামের ঈদগাহ বাজার এলাকার মোশাহিদ আলীর পুত্র। তিনি হবিগঞ্জের বাহুবল সদর থানায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশ সদস্য আবুল হোসেন গত ২৩ ফেব্রুয়ারি ৫ দিনের ছুটিতে যান তিনি। পরে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে আল হেরা এন্টারপ্রাইজ নামক একটি বাসে বাড়ি ফিরছিলেন। এসময় সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস ও মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য মারা যান। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ