গোলাপগঞ্জে শমসের মুবিন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তৃনমুল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন (বীর বিক্রম) এর সোনালী আশ প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জের পৌর শহরে ঢাকাদক্ষিণ রোডে এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।
এসময় সাবেক কুটনৈতিক শমসের মুবিন চৌধুরী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমূখ হবে। প্রশাসন নিরপেক্ষ থাকলে তৃনমুল বিএনপির প্রার্থী জয়লাভ করবে। মানুষ পরিবর্তন চায়। আর এ হাওয়া তৃনমুল বিএনপির দিকে ঝুঁকবে।
শমসের মুবিন চৌধুরী বলেন, মানুষ অদির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বোটের দিন লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ভোট দিয়ে জয়লাভ করবে। পরে তিনি পৌর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন- তৃনমুল বিএনপির উপজেলা শাখার আহবায়ক ছানা মিয়াসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ