গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের এক বছর পূর্তিতে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

গোলাপগঞ্জ(সিলেট) সংবাদদাতা: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের দায়িত্ব পালনের ১ বছর পূর্তি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি সহ কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন।
সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক , গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যসন হুমায়ন ইসলাম কামাল।
সভায় আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জিল্লুর রহমান, যুগ্ন সম্পাদক দেলওয়ার হোসেন চুন্নু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ওয়েছুর রহমান প্রমুখ।
এক বছর পূর্তি উপলক্ষে বক্তব্য কালে উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সিলেট জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সর্ব স্থরের জনসাধারণকে। যাদের সহযোগিতায় আজ আমি আওয়ামী লীগ থেকে নৌকা মনোনীত হয়ে চেয়ারম্যান হয়েছি। চেষ্টা করেছি এক বছর সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করতে।ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আগামী দিনগুলি যেনো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। সেজন্য উপজেলাবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করি এবং সে সাথে পরিষদের পক্ষ থেকে এক বছর পূর্তি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
এদিকে সভা শেষে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ থেকে বের গোলাপগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
জনতার আওয়াজ/আ আ