গোল বিতর্কের পর যে বার্তা দিলেন সিআর সেভেন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোল বিতর্কের পর যে বার্তা দিলেন সিআর সেভেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ

 

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে দূরের পোস্ট লক্ষ্য করে ক্রস করেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ। এগিয়ে গিয়ে লাফিয়ে ওঠেন ‘সিআর সেভেন’।

খালি চোখে প্রথমে দেখে মনে হয়েছিল, বল রোনালদোর মাথা ছুঁয়েই জালে জড়িয়েছে। পরে অবশ্য দেখা যায়, রোনালদোর মাথা না ছুঁয়েই বলটি জালে জড়িয়েছে। যে কারণে ফিফাও রোনালদোর পরিবর্তে গোলটি দেয় ফার্নান্দেজকে। তবে রোনালদো এগিয়ে না গেলে গোলটি নাও হতে পারত।
কারণ, রোনালদোর এগিয়ে দেওয়া মাথা গোলরক্ষককে অনেকটা ভড়কে দেয় যে কারণে বলটি আটকাতে পারেননি তিনি।

এই গোল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। রোনালদো নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানান। সেখানে অবশ্য গোল–বিতর্ক নিয়ে রোনালদো কোনো কথা বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আমরা এখন বিশ্বকাপের শেষ ষোলোয়। দারুণ দলগত পারফরম্যান্স। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের শক্তি ও মান দেখিয়েছি। আমরা লড়াইয়ে আছি এবং আমাদের স্বপ্নও বেঁচে আছে। এগিয়ে চলো পর্তুগাল।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ