গোসাইরহাটে আ’লীগের উপর হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোসাইরহাটে আ’লীগের উপর হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : গোসাইরহাট উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম বেপারীর উপর গত ৩ অক্টোবর সামন্তসার বাজারের নিকট বিএনপি নেতাকর্মীরা হামলা করার প্রতিবাদে রোববার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদারের নেতৃত্ব সকাল ১১টায় গোসাইরহাট ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে শুরু করে মিছিলটি দাসের জংগল বাজার প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজান সিকদার এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহ আলম শেখ,সাধারন সম্পাদক আল আমিন সিকদার, প্রচার সম্পাদক কামাল শেখ,দপ্তর সম্পাদক আবুল কালাম,জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের,উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা,সধারন সম্পাদক বাবলু খান,পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক রাজন সিকদার ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন নয়নসধারন সম্পাদক ভুট্রো মালত,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি টিপ কোতোয়াল সাধারন সম্পাদক হাবিব খান, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অর্নিবান ঘোষ সাধারন সম্পাদক মোফাজ্জেল হোসেন অপু প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ