গোসাইরহাটে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোসাইরহাটে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে পানিতে ডুবে হাসিবা (৬) ও হামিদা (৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৮ আগস্ট সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাচঁকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই বোন ওই গ্রামের বারেক চৌধুরীর মেয়ে। গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল দুই বোন। খেলার কোনো এক সময় ছোট বোন বাড়ীর পাশে থাকা একটি ডোবায় পড়ে যায়, ছোট বোন হামিদাকে বাঁচাতে গিয়ে বড় বোন হাসিবা পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় এসময় দুজনেই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখেন তাদের মা ও বাবা। তাদের আত্নচিৎকারে এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ