গ্যাটকো মামলা : অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাটকো মামলা : অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

 

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৭ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে আসামিপক্ষ অভিযোগ গঠন পেছানোর আবেদন করেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার আদালতে হাজিরা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া।

গ্লোবাল এগ্রো ট্রেড (প্রা.) কোম্পানি লিমিটেডের (গ্যাটকো) সাথে লেনদেনের সময় প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তেজগাঁও থানায় খালেদা জিয়া ও আরো কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ নয় আসামির আগেই মৃত্যু হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ