গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজ সম্পদ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না : খনিজ সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না, দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাস সংকট নিয়ে নিউজ হচ্ছে, এটা নিউজ নয়। ব্যবস্থাপনা জনিত কারণে কোনো সমস্যা হলে তখন বলতে পারতেন। গ্যাসের কূপ খনন করা হয়নি। আমরা বিদেশের ওপর নির্ভরশীল থাকতে চাই না। দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দিচ্ছি। রিগ কেনা হবে, সেখানে দক্ষ জনবল দরকার। সে জন্য প্ল্যান করা হচ্ছে, এ জন্য সময় দিতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের সম্ভাব্য সব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবগত করতে হবে। কি করতে হবে সেখান থেকে নির্দেশনা নিতে হবে। কারণ এটা খুবই স্পর্শকাতর মন্ত্রণালয়।

বিগত বিএনপি সরকারের সময়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, এক পয়সা দুর্নীতি করিনি, হারাম পয়সা খাইনি। অথচ সপরিবারে জেলের ঘানি টানতে হয়েছে। আমার বিরুদ্ধে আয়করের মামলা দেওয়া হয়েছে। আয়কর মামলা যে কারো বিরুদ্ধে দেওয়া সম্ভব। এতে এমন সব ধারা রয়েছে। জমি বেঁচে মামলা চালাতে হয়েছে। আমার বাবা বলতেন, আগে টাকা বানাবি তারপর রাজনীতি করবি। আমার অনেক ব্যবসা ছিল, এখন একটা শিল্পও নাই।

এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ