গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৬:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৬:৪৭ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ চলছে। শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করছেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

ইতোমধ্যে উপস্থিত হয়েছেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাম, নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী, ইকবাল হোসেন শ্যামল, ইউনূস মৃধা, তহিরুল ইসলাম তুহিন, রবিউল ইসলাম রবি, যুবদলের মামুন হাসান, গোলাম মওলা শাহীন, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভূইয়া জুয়েল, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, ওলামা দলের মাওলানা নেছারুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ