ঘরে বিভীষণ থাক‌লে বের ক‌রে কর্মসূচি দেওয়া উচিত: আলাল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘরে বিভীষণ থাক‌লে বের ক‌রে কর্মসূচি দেওয়া উচিত: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিভীষণ ঘর থেকেই বের হয়। ২০০৭ এ বিএনপির ঘর থেকেই বিভীষণ বের হয়েছিল। বর্তমানে বিএনপি’র ঘরে যদি কোন বিভীষণ থেকে থাকে তাহলে সেগুলো বের করে পরবর্তী কর্মসূচি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (২৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবের সময়। ইনডিমেনেটি পাশ প্রথম তার আমলে হয়েছিল। বাকশাল কায়েম করে দেশে যেমন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। বর্তমান সময়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রকে হত্যা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আগের চেয়ে আরও বেশি আগ্রাসন হয়েছে, স্বৈরাচারী হয়েছে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন,ভারতীয় পণ্য বর্জন এর জন্য আমাদের ডাক দিতে হবে। স্বদেশীয় পণ্যের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। এ সরকার অবৈধ সরকার এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার না । এ সরকার পতনের আন্দোলনের জন্য আমরা মাঠে আছি যত দিন এই সরকারের পতন হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর( অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলী সদস্য জয়নাল আবদীন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ