ঘোড়াকে গরুর মাংস বলে বিক্রি করা মাহবুব গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘোড়াকে গরুর মাংস বলে বিক্রি করা মাহবুব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

 

কক্সবাজার সমুদ্র সৈকতে অসুস্থ ঘোড়া জবাই করা কসাই মাহাবুবকে গ্রেফতার করেছে র‌্যাব। পবিত্র শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রিতে অভিযুক্ত কসাই মাহবুব আলমকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার ( ১৯এপ্রিল ) রামু গহীন পাহাড় থেকে আটক করা হয় তাকে। মাহবুব কসাই উখিয়া হলদিয়া পালং এলাকার বাসিন্দা। এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সিপিসির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারা হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র শবে কদর উপলক্ষে উখিয়ায় লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে যায়। ঘটনার পর থেকে পলাতক ছিল কসাই। সে বারবার স্থান পরিবর্তন করছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে সে রামুর একটি গহীন পাহাড়ে অবস্থান করছে। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

গ্রেফতারের পর কসাই মাহবুব প্রাথমিক স্বীকারোক্তিতে বলেন, সে এই পর্যন্ত ৩০টির বেশি ঘোড়া জবাই করে বিক্রি করেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়া গুলো যখন মালিক পেলে চলে যেতো তখন সে টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন।

আটকৃত কসাই মাহবুব আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ