ঘোষণা দিয়ে মারামারি করতে চায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘোষণা দিয়ে মারামারি করতে চায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিম রেজনুর (ঈগল) সমর্থকরা ডিক্লেয়ার দিয়ে মাঠে নেমে মারমারি করতে চান নৌকা মার্কার প্রার্থী মো.আবুল কালাম আজাদের সমর্থকদের সঙ্গে। নৌকা মার্কার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেনের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকের মেসেঞ্জার ও হায়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে। এতে নির্বাচনের দিন সাধারণ ভোটাররা অতঙ্কগ্রস্থ হয়ে পড়ছেন।

এই আসনে নৌকার প্রার্থী মো.আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিম রেজনুসহ মোট সাতজন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তবে নৌকা ও ঈগল মার্কার মধ্যেই মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সময় যতো ঘনিয়ে আসছে এই আসনে নির্বাচনের দিন সংঘর্ষের আশঙ্কা ততোই বাড়ছে। বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিমের সমর্থকরা নৌকা মার্কার সমর্থকদের নানাভাবে হুমকি দিয়ে আসছেন। এই আসনে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

সোমবার দুপুরে শহরের তমালতলা এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিনষ্টের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী মো.রেজাউল করিমের সমর্থকরা একটি মানববন্ধনের আয়োজন করেন। ওই মানববন্ধনে জামালপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নূর হোসেন একটি বক্তব্য রাখেন। ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে সাবেক ছাত্রলীগ নেতা নূর হোসেন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডে চলে আসেন। আর যদি গুন্ডামি করতে চান। তাহলে আপনাদের আমরা ডিক্লেয়ার দিতে চাই। চলেন মাঠে নামি। আপনারা এক সাইডে থাকবেন আর আমরা সাইডে থাকবো। মেয়াদ উত্তীর্ণ মদ খাইয়ে হিরোইনচি দিয়ে, আমাদের কেন্দ্র ভাঙচুর করাবেন। আমাদের জীবননাশের হুমকি দিবেন। এসব গুন্ডামি জামালপুরে চলবে না। কাউকে হুমকি-ধামকি দিয়ে এবং শরীরে আঘাত করে, ঝগড়া বাজাতে যাবেন না। তার পরিণাম ভালো হবে না।’

নৌকার প্রার্থী মো.আবুল কালাম আজাদ বলেন,‘আমি একজন শান্তিপ্রিয় মানুষ। নির্বাচনের মাঠে পক্ষ-প্রতিপক্ষ থাকবে-এটাই স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আরেক প্রতিদ্বন্দ্বীর ভোটারদের মনজয় করার প্রতিযোগিতা থাকবে। তাই আমি দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছি। কারণ আমি ভোটারদের মনজয় করেই নির্বাচিত হতে চাই। আমি এবং আমার সমর্থকরা কখনও উশৃঙ্খল বা উসকানিমূলক বক্তব্য দেইনি। অথচ নিজের জনপ্রিয়তা না থাকায় মাঠে ঘোষণা দিয়ে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিবেশ তৈরিতে লিপ্ত আছে-একটি পক্ষ (স্বতন্ত্র)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ