চকরিয়ায় ভেওলা-তরচঘাটা সংযোগ সেতু হবে: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চকরিয়া পৌর শহরের সঙ্গে সংযুক্ত মাতামুহুরী নদীর পাড়ের গুরুত্বপূর্ণ ইউনিয়ন পূর্ববড় ভেওলা, বিএমচর আংশিক ও শাহারবিল এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণে তরচঘাটা-ভেওলা সংযোগস্থলে সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও আলেম সমাজের নেতৃত্বে বৃহত্তর ১১ দলীয় জোট গঠিত হয়েছে; যা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, পূর্ববড় ভেওলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি জিয়াউল করিম আজমসহ স্থানীয় সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।
জনতার আওয়াজ/আ আ