চটকদার শিরোনামে নিউজ করবেন না: শ্রীলেখা মিত্র - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চটকদার শিরোনামে নিউজ করবেন না: শ্রীলেখা মিত্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

 

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন তিনি। ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। এ উপলক্ষে ঢাকায় এসেছেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে ছিল চলচ্চিত্রের প্রদর্শনী। এদেশের দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখার জন্য ১৪ জানুয়ারি ঢাকায় এসেছেন শ্রীলেখা। সিনেমা প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চটকদার শিরোনামে নিউজ না করতে বাংলাদেশি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান শ্রীলেখা।

শ্রীলেখা বলেন, ‘এদেশের বেশকিছু ভুয়া নিউজপেপারে আমাকে নিয়ে নানাধরনের চটকদার শিরোনামে নিউজ করে। দয়া করে আপনারা এধরনের নিউজ করবেন না। আমার ১৭ বছরের একটি মেয়ে আছে। আপত্তিকর শিরোনাম দিয়ে আমাকে নিয়ে নিউজ করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ এই দেশকে নিয়ে কেউ খারাপ কথা বলুক এটা আমি চাইনা।’

তিনি আরো বলেন, ফেরদৌসের সাথে একটি বাংলা ছবি করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। তবে প্রযোজক-পরিচালক যেহেতু আনুষ্ঠানিকভাবে ছবিটি নিয়ে ঘোষণা দিবেন, আমি এরবেশি বলতে চাইছি না।

শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তারা। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি। সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা? শ্রীলেখা জানান, আপাতত সেখানে যাওয়া হচ্ছে না তার।

শ্রীলেখা জানান, ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তার কয়েক বছর পর তার বাবার মৃত্যু হয়। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ