চট্টগ্রামে আ’লীগ অফিস নিয়ন্ত্রণে নিয়েছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দোস্ত বিল্ডিং কার্যালয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শহরের নিউমার্কেট সংলগ্ন এ কার্যালয় এনসিপির শতাধিক কর্মী কার্যালয়ের তালা ভেঙে ঢুকে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেক খবরের কাগজকে বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে বন্ধ আছে। এ সময়ের মধ্যে সেখানে কোনো নেতা-কর্মী আসেনি। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এনসিপির শতাধিক কর্মী এসে আওয়ামী লীগ কার্যালয় দখল করেছে এবং আসবাবপত্র ভাঙচুর করেছে। রাত পৌনে ৮টা পর্যন্ত তারা কার্যালয়ে অবস্থান করে।’
সংশ্লিষ্টরা জানান, দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। বহু আন্দোলন-সংগ্রামের সূতিকাগার এই দোস্ত বিল্ডিং।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈন উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
জনতার আওয়াজ/আ আ