চট্টগ্রামে একাধিক এলাকায় পাহাড় ধসে নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে একাধিক এলাকায় পাহাড় ধসে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৮, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৮, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামে একাধিক এলাকায় পাহাড় ধসে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়ে আরও দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ জুন) রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। তারা দুইজন আপন বোন।

আর বাকি দুজন হলেন লিটন (২১) এবং ইমন (১৪)। তারাও দুইজন আপন ভাই।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের বরিশালঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ছয়জন মাটি চাপা পড়েন। এতে মারা যান শাহিনুর ও মাহিনুর নামে দুই বোন।

এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের বাবা ফজল হক ও মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানিয়েছেন ওসি ওয়ালী উদ্দিন।

অন্যদিকে রাত ৩টার দিকে একই থানাধীন বিজয়নগর লেকসিটি এলাকায় আরেক পাহাড় ধসে লিটন ও ইমন মারা যান।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, বরিশালঘোনায় পাহাড় ধসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে লেকসিটি এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়েছিল দুই ভাইয়ের মরদেহ। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ