চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. আকরাম (২৪)। আরেকজন পথচারী বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে আমরা দুজনের মৃত্যুর তথ্য পেয়েছি। কোথায়, কীভাবে তারা মারা গেছেন, তা আমরা জানি না। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ