চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৪, ২০২৫ ২:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৪, ২০২৫ ২:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

অধ্যাপক ইউনূস সাংবাদিকদের প্রতি চট্টগ্রামের জলাবদ্ধতা সঙ্কট নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

এছাড়া তিনি বিশেষজ্ঞদের চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নজর রাখারও আহ্বান জানান।

জলাবদ্ধতাকে প্রতীকী সমস্যা ও এক জটিল সঙ্কট আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসন যেন দীর্ঘদিনের এই সমস্যার কার্যকর সমাধানের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ