চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে জিইসি কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ জমা দেয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ