চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপির ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের ৪ মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপির ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের ৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ

 

চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ অন্তত ৫০০ জনকে আসামি করে চারটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে আটক ১৬ বিএনপি কর্মীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ বাদী হয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ মামলা দায়ের করে। এর আগে গত সোমবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় কাজির দেউড়ি এলাকা।

এসময় আদালতে আসামি রেখে ফেরার পথে জেলা পুলিশের মিরসারাই থানার একটি গাড়িতে হামলা চালায় বিএনপি কর্মীরা। এতে জেলা পুলিশের চার পুলিশ সদস্য গুরুতর আহত হন।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, এ ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে জেলা পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ২৭ জনকে এজহারনামীয় আসামি করে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

তাছাড়া কোতোয়ালি থানা পুলিশের তিন মামলার মধ্যে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনের দুই মামলায় ৯০ জন এবং সন্ত্রাস বিরোধী মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক আসামি করা হয়েছে।

এদিকে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, বিদ্যুতের দাম বাড়নোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ সমাবেশ করছিল বিএনপি। আর পুলিশ কাজীর দেউড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে মিছিল আসতে বাধা দেয়। মিছিল নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতা কর্মীরা সমাবেশে আসার পথে বিনা উস্কানিতে হামলা চালায় পুলিশ। কর্মীদের ওপর গুলিও করা হয়। পুলিশ মামলা দিয়ে হয়রানি করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ