চট্টগ্রামে সড়ক ও ফুটপাত থেকে ২০০ দোকান উচ্ছেদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রামে সড়ক ও ফুটপাত থেকে ২০০ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম নগরের সাগরিকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জুন) নগরের সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান স্থাপন করা হয়েছিল। এতে পথচারী ও যান চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযানের অংশ হিসেবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য, পাহাড়তলী থানা পুলিশ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ