চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, খুব শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

এছাড়া, গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘটিত হানাহানি ও সহিংসতার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমানকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে চরমভাবে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে আরও পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন।

বহিষ্কৃতদের সবাইকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ