চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা এন এ বাবুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৬, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৬, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি –
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এন এ বাবুল এর মাতা মোছাম্মৎ ফাতেমা খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বৃহত্তর চট্রগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই এর যুগ্ম আহবায়ক এম এনাম হোসেন এক বিবৃতির মাধ্যমে যুবনেতা এন এ বাবুলের শ্রদ্ধেয়া মাতার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত সহ জান্নাতের উচ্চস্থানে আসীন করার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানান। সেই সাথে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ও সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংগঠক এন এ বাবুলের মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
জনতার আওয়াজ/আ আ