চট্টগ্রাম উত্তর সেচ্ছাসেবক দলে নুরুল ইসলাম বাবুল মাঠ কর্মীদের প্রেরণা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম উত্তর সেচ্ছাসেবক দলে নুরুল ইসলাম বাবুল মাঠ কর্মীদের প্রেরণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

 

কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম বাবুল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। শুরু থেকেই মেধা ও সাহসীক নেতৃত্বের ফলে তৃনমুল থেকে গড়ে উঠা সাবেক এই ছাত্রনেতা বারবার আওয়ামী রোষানলের শিকার হয়েছে। মিথ্যা মামলা, হুলিয়া ও গ্রেফতার পরবর্তী শারীরিক নির্যাতন এসব কিছুই জাতীয়বাদী আদর্শ থেকে কিশ্চিৎ নড়াতে পারেনি তাকে। যার ফলে বর্তমান সময়ে কর্মীদের নিকট জাতীয়তাবাদী আপোষহীন এক সংগঠক হিসেবে নুরুল ইসলাম বাবুল এর জনপ্রিয়তা তুঙ্গে।

১৯৯৬ সনে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাথে সম্পৃক্ত হয়ে জাতীয়বাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটে তিনি পর্যায়ক্রমে নেতৃত্ব দিয়েছেন। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, কলেজ ছাত্রদলের আহবায়ক, রাউজান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, রাউজান উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক থাকা কলীন সময়ে ইউনিট গুলো দক্ষতার সাথে পরিচালানা করে কর্মীদের কাছে খুবই জনপ্রিয় একজন সংগঠক হিসেবে নুরুল ইসলাম বাবুল নেতৃত্বের আস্থা অর্জন করেন।

আওয়ামী রোষানলের শিকার হয়ে বহুবার কারাবরন করতে হয়েছে তাকে। এমনকি বিএনপির রাজনীতি থেকে দুরে সরানোর জন্য কারাগারে নির্মমভাবে শারীরিক নির্যাতন করা হয়েছিল। আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ যৌথভাবে দফা দফায় তার বাড়িঘরে হামলা করে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে, তার বৃদ্ধ পিতা-মাতাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে বলেই, সকল নির্মমতাকে হাসি মুখে বরণ করে বিগত ১৪ বছর যাবৎ ফ্যসিবাদী ও অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের সকল কর্মসূচিতে নুরুল ইসলাম বাবুল সাহসীকতার সাথে অগ্রভাগে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তার দৃঢ়তা, কর্মকৌশল ও আপোষহীন ভূমিকা রাজপথের সহযোদ্ধাদের মাঝে প্রেরনা জোগায় বলে মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের মাঠের অনেক নেতাকর্মীরা।

বিশেষ করে দলের যেকোন কর্মসূচী সফল করতে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম এবং সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃষ্পূর্ত অংশগ্রহণ সভা সমাবেশে প্রানের সঞ্চার হয়ে উঠে। বিশেষ করে জেলা সেচ্ছাসেবক দলে নেতাকর্মীদের কাছে এই দুই নেতার যথেষ্ট গুরুত্ব থাকার কারনে তাদের নির্দেশনায় কর্মীরা যেকোন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয় বলে কর্মীরা মনে করে। সব কিছু মিলেই জেলা সেচ্ছাসেবক দলে সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুলের যতেষ্ট ইমেজ রয়েছে এবং সেকারনে তাকে নিয়ে মাঠ পর্যায়ের কর্মীদের আকাঙ্ক্ষাও অনেক।

তৃনমূল নেতাকর্মীদের জোর দাবী চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আসন্ন কমিটিতে বর্তমান সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুলকে আহবায়ক বা সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হলে জেলা কমিটির সাংগঠনিক তৎপরতা আরো জোরদার হবে। বর্তমান ফ্যসিবাদী হাসিনার বিরুদ্ধে চলমান আন্দোলনকে তীব্র করে তুলতে ত্যাগী ও রাজপথের পরিক্ষিতদের সমন্বয়ে দলকে ঢেলে সাজানো খুবই প্রয়োজন। সেক্ষেত্রে নুরুল ইসলাম বাবুলকে আহবায়ক বা সভাপতি করে কমিটি ঘোষণার দাবী করেন সেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, নুরুল ইসলাম বাবুল ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এবং আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে হেভিওয়েট হয়ে দলের প্রতিনিধিত্বকারী একজন। স্থানীয় স্কুল ও মসজিদ পরিচালনা কমিটি সহ সামাজিক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নুরুল ইসলাম বাবুল সেবা প্রদান করার মধ্যে দিয়ে নিজেকে শহীদ জিয়ার আদর্শিক একজন হিসেবে গড়ে তুলতে সবক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই কারনেই তৃনমুল থেকে উঠে আসা কর্মীবান্ধব সংগঠক ও আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ নুরুল ইসলাম বাবুলকে জেলা সেচ্ছাসেবক দলের শীর্ষ গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চাই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ