চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি বিবাদমান গ্রুপ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ক্যাম্পাসের একটি চায়ের দোকানে দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিকেল সাড়ে ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই গ্রুপে সংঘর্ষ চলছিল।

জানা গেছে, চবি শাখা ছাত্রলীগের গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং সিক্সটি নাইনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার পর উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ