চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার সামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৩, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায়, জাতীয় স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সার্বিক সহযোগিতায় মাসব্যাপী সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগর আওতাধীন চট্টগ্রাম ১১ সংসদীয় আসন অন্তর্ভুক্ত সদরঘাট থানাধীন ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ বিএনপি নেতা ইসরাফিল খসরু।
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড বিএনপির আহবায়ক মছিউল আলম স্বপন ।
এসময় আরও উপস্হিত ছিলেন ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওর্য়াড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ