চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বৈধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বৈধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল খারিজ করে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঋণ খেলাপি থাকা এবং মনোনয়নপত্রে হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে আপিল শুনানি শেষে বিএনপির প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে সরোয়ার আলমগীর বলেন, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন আমার বিরুদ্ধে ইসিতে অভিযোগ করেছিল। কিন্তু তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আমাকে ঘায়েল করার চেষ্টা করেছিল। কিন্তু তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো।

আপিলে অভিযোগ করা হয়, সরোয়ার আলমগীর তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নিজের আর্থিক দায়, বিশেষ করে ব্যাংকঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন।

নির্বাচন আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো প্রার্থী ঋণ খেলাপি হলে অথবা হলফনামায় মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দিলে তার মনোনয়ন বাতিলযোগ্য বলে উল্লেখ রয়েছে।

অধ্যক্ষ মো. নুরুল আমিন অভিযোগ করেন, সরোয়ার আলমগীরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে বকেয়া ঋণ থাকার তথ্য রয়েছে, যা ইচ্ছাকৃত গোপন করা হয়েছে। এ ধরনের তথ্য গোপন নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল এবং এতে ভোটারদের বিভ্রান্ত করা হয় বলেও আপিলে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৫ জানুয়ারি ইসি অভিযোগ করেছিলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ