চড়া দামে বিক্রি হচ্ছে সবজি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৯, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে দিগুণ। প্রতিটি সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সবজি কিনতে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, প্রচণ্ড রোদ আর দাবদাহে সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন কমে গেছে। আর উৎপাদন কমে যাওয়ায় কাঁচাবাজারে সকল ধরনের সবজির আমদানিও কমে গেছে।বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী বাজার, খান্দার বাজার ও বকশি বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়ে দিগুণ হয়েছে। গত সপ্তাহে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছে ৩০ টাকা। এখন তা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। যা গত সপ্তাহের চেয়ে দিগুণ। এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা। গত সপ্তাহে ছিল ১০০ টাকা প্রতি কেজি। প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা।
জনতার আওয়াজ/আ আ