চলতি মাসেই জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলতি মাসেই জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। একই সঙ্গে, ৩১ জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনায় আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

তিনি বলেন, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

পাশাপাশি চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ