চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

 

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

দুপুর ১২টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেফতারকৃতরা হলো—কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর গ্রামের শুকুর আলীর ছেলে আউয়াল (৩০) ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার ধোনারচর পশ্চিমপাড়া গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে নুরনুবী (২৬)। এর আগে ঘটনার মূলহোতা রাজা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে পাঁচ দিনের রিমান্ডে রয়েছে।

এসপি সরকার মোহাম্মদ কায়সার জানান, রাজা মিয়ার তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে আউয়ালকে এবং কালিয়াকৈরের সোহাগপল্লীর শিলাবহ পশ্চিমপাড়া এলাকা থেকে নুরনবীকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে যাত্রীদের একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর আদালতে পাঠানো হবে। এই মামলায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। নুরনবীর বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে।

প্রসঙ্গত, ঈগল এক্সপ্রেসের একটি বাস গত বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের জনতা হোটেলে পৌঁছায়। মহাসড়কের পাশের এই হোটেলে যাত্রীরা খাওয়া-দাওয়া করেন। যাত্রাবিরতি শেষে রাত ১২টার দিকে গন্তব্যের দিকে রওনা দেয় বাসটি। এরপরই সিরাজগঞ্জ জেলার মধ্যেই তিন ধাপে ১৩ জন বাসে ওঠে। তখনও বাসে থাকা যাত্রীরা আঁচ পারেননি আগামী কয়েকঘণ্টায় কী ঘটতে যাচ্ছে।

কিছুক্ষণ পর তিন ধাপে বাসে ওঠা ১৩ ডাকাতের তাণ্ডব শুরু হয়। প্রথমে চালকের গলায় চুরি ধরে তারা। এরপর চালক, হেলপার ও সুপারভাইজার ও যাত্রীদের বেঁধে বাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে লুট করে। লুটপাট শেষে এক নারী যাত্রীকে ধর্ষণ করে ডাকতরা। বাসটিতে প্রায় আড়াই ঘণ্টা তাণ্ডব চালিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় একটি বালুর স্তূপে ফেলে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় মধুপুর থানায় ওই বাসের এক যাত্রী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন করেন। এই মামলায় গ্রেফতার রাজা মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ