চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে : নুর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, গণঅধিকার পরিষদসহ বিরোধী দলের আন্দোলন দমাতে সরকার হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে; কিন্তু এভাবে আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ ইতোমধ্যে বিরোধী দলের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। ফলে চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গণঅধিকার পরিষদের খুলনা ও বাগেরহাট জেলার সদস্য সচিবদ্বয়কে গ্রেপ্তার ও নেতাকর্মীদের হুমকি, হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াও বক্তব্য দেন।
জনতার আওয়াজ/আ আ