চাঁদপুরে সদর উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত তিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলায় বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- হাবিবুর রহমান (২৫), মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও মাহাবুব প্রধানীয়া (৫০)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ জানান,পুলিশ তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে। একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বাস জব্দ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ