চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১১, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আজ সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে । বাংলাদেশের আকাশে আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে।

এ ক্ষেত্রে আজ চাঁদ দেখা গেলে, রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ পড়া শুরু করবেন এবং শেষরাতে সাহরি খাবেন। আজ চাঁদ দেখা না গেলে আগামীকাল মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে রোজা শুরু হবে। এ ক্ষেত্রে আগামীকাল থেকে তারাবি শুরু হবে এবং শেষরাতে খেতে হবে সাহরি।

গতকাল রবিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সাধারণত সৌদিতে রমজান মাস শুরুর পরদিন বাংলাদেশে পবিত্র এই মাস শুরু হয়, তবে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ