চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনবিআরে সংস্কার করতে গিয়ে দেখা গেল ওখানে অর্থনীতির রাজনীতি আছে। সুতরাং সংস্কার এত সহজ না। চাইলেই দেড় বছরে সংস্কার করা সম্ভব নয়। বরং সংস্কারের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের রেখে যাওয়া সিস্টেমের কারণে সংস্কারে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের প্রতিটি পদে পদে সমস্যা গভীর হয়ে গেছে। সুতরাং এই সিস্টেম দিয়ে কাজ করে সংস্কার আনা এত সোজা না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ