চাপ সৃষ্টি করতে নয়, বিচারকাজ দেখতে এসেছি: গোলাম পরওয়ার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাপ সৃষ্টি করতে নয়, বিচারকাজ দেখতে এসেছি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিল বিভাগে ন্যায়বিচার পাবেন বলে আমরা প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রত্যাশা জানিয়েছেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আদালতের ওপর চাপ সৃষ্টির জন্য নয়, বিচারকাজ পর্যবেক্ষণ করার জন্য এসেছিলাম। আমাদের আইনজীবীরা সুন্দরভাবে আদালতে যুক্তি তুলে ধরেছেন। আপিল বিভাগের কাছে আমরা ন্যায়বিচার প্রত্যাশী।

এসময় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন ও আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।

এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ