চার দফা দাবিতে কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার দফা দাবিতে কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
চার দফা দাবি নিয়ে কর্মবিরতি পালন করছেন ট্রেইনি ও ইন্টার্ন ডাক্তাররা। তারা বলেন, দুই ঈদের সকল বকেয়াসহ সবকিছু অতি শীঘ্রই পরিশোধ করতে হবে। যাদের বেতন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে এটা পুনরায় চালু করতে হবে। ডাক্তারদের সুরক্ষা আইন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী এবিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন তিনি আমাদের দাবির বিষয়টি নিয়ে মিটিংয়ে বসবেন এবং আমাদেরকে আজকে আপডেট জানাবেন। কিন্তু আমাদের কথা একটাই; দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে নড়বো না। আমাদেরে ন্যায্য দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়কে মেনে নিতেই হবে।

রবিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে একজন ইন্টার্ন ডাক্তার ১৫ হাজার টাকা দিয়ে থাকা কোনভাবেই সম্ভব নয়। তাই ইন্টার্ন ডাক্তারদের ভাতা ৩০ হাজার টাকা করতে হবে।

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের বেতন ছয় মাসে দেওয়ার কথা থাকলেও আজকে ৯ মাস হয়ে গেছে, এখনো তাদের বেতন দেওয়া হয়নি। অনতিবিলম্বে তাদের বেতন দিতে হবে। তাদের বেতন ২৫ হাজার টাকা। এই টাকা দিয়ে তাদের সংসার চালানো অসম্ভব৷ তাই তাদের বেতন ৫০ হাজার টাকা করতে হবে।

তারা আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশের সব মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা আমাদের সাথে একত্মতা পোষণ করেছে। আমাদের এই দাবির স্বপক্ষে প্রত্যেকটা মেডিকেল কলেজ মানববন্ধনের আয়োজন করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চলমান রাখবো।

এসময় তারা চারটি দাবি উত্থাপন করেন। তাহলো-

১. পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন ডাক্তারদের মাসিক ভাতা ৩০ হাজারে উন্নতকরণ এবং নিয়মিতকরণ করতে হবে।

২. এফসিপিএস (FCPS), রেসিডেন্ট (RESIDENT), নন রেসিডেন্ট (NON RESIDENT) ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে।

৩. BSMMU এর অধীনস্থ ১২ টি প্রাইভেট ইনস্টিটিউট এর রেসিডেন্ট (RESIDENT), নন রেসিডেন্ট (NON RESIDENT)
ডাক্তারদের ভাতা পুনরায় চালু করতে হবে।

৪. চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ করতে হবে।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে প্রায় শতাধিক পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তার ও ইন্টার্ন ডাক্তার উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ