চার দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আশরাফ হোসেন অপু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আশরাফ হোসেন অপু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণ

 

ঢাকা মহানগরের হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন অপু গত রবিবার থেকে নিখোঁজ। তার সন্ধান পেতে প্রশাসনের এক থানা থেকে আরেক থানায় ছুটছেন পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যায়নি। তাঁর খোঁজ পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েও সফল হয়নি পরিবার। কোনো থানা জিডি নেয়নি বলে অভিযোগ পরিবারের।
আশরাফ হোসেন অপুর স্ত্রী পলি জানান, গত রবিবার তার নিজ বাসা রাজধানীর ইস্কাটনের পাশেই এক আত্মীয়ের বাসায় ইফতারের দাওয়াতে যান অপু। মাগরিবের নামাজের পর একটি ফোন পেয়ে তিনি নিচে নামেন। এরপর থেকে তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। পরদিন বিকালে তিনিসহ তার তিনজন আত্মীয়কে নিয়ে হাতিরঝিল থানায় যান। সেখানে তারা জিডি করতে চাইলে বলা হয়- অপুর ফোনের লোকেশন বাড্ডা থানায় দেখাচ্ছে। তাই তাদেরকে সেখানেই জিডি করতে হবে। সেখান থেকে তারা বাড্ডা থানায় গেলে তাদরকে আবারো হাতিরঝিল থানায় পাঠানো হয়। কিন্তু থানায় ২/৩ ঘণ্টা বসিয়ে রেখে কোনো জিডি না রেখে ফেরত পাঠিয়ে দেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। এ সময়ের মধ্যে তারা বিভিন্ন মাধ্যমে ডিবি পুলিশ, র‍্যাবসহ আরো অন্যান্য স্থানে তারা খোঁজ নেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
আশরাফ হোসেন অপু হাতিরঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং অবিভক্ত হাতিরঝিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ৪০টির বেশি মামলা রয়েছে। তবে সব মামলাতে তিনি জামিনে রয়েছেন। গত বছর চার মাসের বেশি কারাগারেও থাকতে হয়েছে অপুকে। এর আগেও তাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ