চার বছরে ৩ লাখ গাছ লাগাবে ঢাকা দক্ষিণ সিটি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজ উদ্যোগে আগামী চার বছরে ৩ লাখ গাছ লাগাবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার ( ২৪ এপ্রিল) রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে ধানমন্ডি লেকে আয়োজিত গার্ডেন অব মেমোরি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় প্রশাসক আবদুস সালাম বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসা করে বলেন, বাংলাদেশের পরিবেশ সুরক্ষায় সরকারের নানান অঙ্গীকারের রয়েছে। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চলতি বছর থেকে ২০৩০ সালের মধ্যে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।
গার্ডেন অব মেমোরির কথা তুলে ধরে প্রশাসক বলেন, শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় যৌথ দায়বদ্ধতার প্রতিফলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন, ঢাকার রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয় প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ